YouTube Shorts মনিটাইজেশনের নিয়ম ও শর্ত (২০২৬)
Shorts থেকে আয় হয় বিজ্ঞাপনের ভাগ থেকে। শর্ত কী, কোন ভিউ গোনা হয় আর ২০২৭-এ কী বদলাচ্ছে।
MonetizationBD · ২৬ নভেম্বর, ২০২৬
Shorts দিয়েও YouTube Partner Program-এ ঢোকা যায়, আর Shorts থেকে বিজ্ঞাপনের আয়ের ভাগ পাওয়া যায়। লম্বা ভিডিওর নিয়ম দেখুন: ওয়াচ টাইম ও ৪,০০০ ঘণ্টা গাইড।
Shorts দিয়ে YPP-তে ঢোকার শর্ত
YouTube Help অনুযায়ী (YPP overview) বিজ্ঞাপন থেকে আয়ের জন্য এখন লাগে:
- ১,০০০ সাবস্ক্রাইবার, আর
- গত ৯০ দিনে ১ কোটি qualified Shorts ভিউ (অথবা long-form ভিডিওর ৪,০০০ ঘণ্টা)
শর্ত পূরণ হলে চ্যানেল রিভিউ হয়, আর রিভিউয়ের পরে সিদ্ধান্ত হয়।
কোন Shorts ভিউ গোনা হয় না
- Private বা মুছে ফেলা Shorts-এর ভিউ
- টাকা দিয়ে প্রচার (paid promotion) করে আসা ভিউ
- বাইরের ওয়েবসাইটে embed করে দেখা ভিউ
শুধু Shorts feed-এ দেখা পাবলিক Shorts-এর ভিউ গোনা হয় (Shorts monetisation policies)।
২০২৭ সালে কী বদলাচ্ছে
YouTube ঘোষণা করেছে (YouTube Help):
- ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে Shorts থেকে আয়ের ভাগ পেতে প্রতি মাসে গত ৯০ দিনে অন্তত ১ কোটি qualified Shorts ভিউ থাকতে হবে। কম হলে চ্যানেল YPP-তে থাকবে, long-form থেকে আয় চলবে, শুধু Shorts-এর ভাগ বন্ধ থাকবে।
- নতুন আবেদনকারীদের জন্য Shorts-এর শর্ত হবে ২ কোটি ভিউ (গত ৯০ দিনে)।
তারিখ কাছে এলে YouTube Studio-তে নিজের শর্ত মিলিয়ে নিন।
Shorts থেকে আয় বাড়ানোর উপায়
- নিজের তৈরি Shorts দিন। অন্যের ক্লিপ বা গান ব্যবহারে আয় কমে বা বন্ধ হয়।
- প্রথম ১-২ সেকেন্ডেই দর্শককে থামান। আইডিয়া: ভিডিওর শুরুর লাইন।
- Shorts থেকে লম্বা ভিডিওতে দর্শক নিন, তাতে ওয়াচ টাইমও বাড়ে।
সাধারণ প্রশ্ন
youtube shorts monetization kivabe korbo?
১,০০০ সাবস্ক্রাইবার আর ৯০ দিনে ১ কোটি Shorts ভিউ পূরণ হলে YouTube Studio → Earn থেকে আবেদন করুন।
Shorts-এর ভিউ কি ৪,০০০ ঘণ্টায় যোগ হয়?
না, Shorts-এর জন্য আলাদা হিসাব।
Shorts-এ কপিরাইট গান দিলে কি আয় হয়?
অনুমতি ছাড়া গান ব্যবহারে ক্লেইম আসতে পারে আর সেই Shorts-এর আয় অন্যজন পেতে পারে। দেখুন: কপিরাইট স্ট্রাইক ও ক্লেইম।
নিজে না পারলে: আমাদের YouTube গ্রোথ স্ট্র্যাটেজি সার্ভিস নিতে পারেন। এককালীন ফি, কোনো মাসিক চার্জ নেই। প্রশ্ন থাকলে আমাদের লিখুন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উত্তর দিই।
